একতা সংগঠন ম্যানেজার অ্যাপসে সদস্যের চাঁদা এন্টি দেওয়ার নিয়ম
সদস্য ব্যবস্থাপনা ম্যানুতে সদস্য সংক্রান্ত সকল অফশন এর ভিতরে পাবেন
সংগঠনের সদস্যদের চাঁদা জমা দেওয়ার জন্য, সদস্য ব্যবস্থাপনা ম্যানুতে ক্লিক করলে যে সাব ম্যানুগুলো আছে এর মধ্যে সদস্য তালিকা অথবা বকেয়া তালিকায় গিয়ে আপনি চাঁদা এন্ট্রি দিতে পারবেন। সদস্য তালিকায় যেকোন সদস্যর চাঁদা জমা করা যাবে বকেয়া থাকা চাঁদা বা অগ্রিম চাঁদা। আর বকেয়া সদস্যের তালিকা এই মিনুতে শুধুমাত্র যে সকল সদস্যের চাঁদা বকেয়া পড়ে আছে তাদের নাম দেখতে পারবেন। এবং প্রত্যেকের নামের পাশে যে ৩ ডট অফশন বাটন আছে সেখানে ক্লিক করলে নগদ জমা লেখা ম্যানুতে ক্লিক করলে টাকা জমার ফরম ওপেন হবে এবং তাদের নামে টাকা জমা করতে পারবেন।
চাঁদার জমা করার ক্ষেত্রে বকেয়া চাঁদা অথবা অগ্রিম চাঁদা একই সাথে জমা করতে পারবেন। বকেয়া চাঁদা অথবা অগ্রিম চাঁদা দুটার জন্য আলাদা আলাদা কোন এন্টি দেওয়ার দরকার নেই এবং আপনার জমা টাকার পরিমান এর উপর অ্যাপস ক্যালকুলেশন করবে উক্ত টাকার মধ্যে কত টাকা বকেয়া জমা হবে কত টাকা অগ্রিম থাকবে যোগ বিয়োগটা এপ করবে। টাকা জমা হওয়ার পরে যদি বকেয়া টাকার তুলনায় আপনি বেশি টাকার জমা দেন তাহলে অতিরিক্ত জমা করা টাকা অগ্রিম তালিকায় নাম সহ দেখতে পারবেন।
একজন সদস্যের তিন মাস চার মাস যত মাসের টাকাই বকেয়া থাকুক না কেন, আপনার আলাদা আলাদা জমা দেওয়ার কোন অপশন নেই দরকার ও নেই। আপনি যত টাকা যে তারিখে হাতে পেয়েছেন ঐ তারিখ সিলেক্ট করে পুরো টাকা একসাথে একটা জমা এন্টি দিয়ে দিবেন। জমা করার পর আপনি মাসিক চাঁদা উত্তোলন এই ম্যানুতে গিয়ে টাকা সহ নাম দেখতে পারবেন।
একজন সদস্য কত টাকা এ যাবৎ পর্যন্ত প্রদান করেছে তার বিস্তারিত রিপোর্ট আপনি বিস্তারিত পেমেন্ট ম্যানুতে গিয়ে দেখতে পারবেন এবং আপনি চাইলে বিস্তারিত পেমেন্ট এ গিয়ে যেকোনো টাকার পরিমান আপডেট করে ব্যালেন্স সমন্বয় করতে পারবেন। ↑↓ প্রতিক গুলোতে টেপ করলে আপডেট করার অফশন পাবেন।
যদি আপনি এসএমএস প্যাকেজ ক্রয় করে থাকেন তাহলে অটো সদস্যার মোবাইলে টাকা জমা হওয়ার তথ্যের এসএমএস চলে যাবে।